spot_img
spot_img

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের মাদকবিরোধী অভিযানে রাজধানী থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৩২ পিস ইয়াবা, ৬০.০২ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন এবং ৬ কেজি ৮৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ