কানাডার একটি অনলাইন প্রকাশনায় দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি শীর্ষক প্রতিবেদনের তথ্যমতে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ এখন বাংলাদেশ।
সাম্প্রতিক কানাডার একটি নির্ভরযোগ্য অনলাইন প্রকাশনা এই তথ্য প্রকাশ করেছে।
যেখানে জিডিপির আকারে আমেরিকাকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। ২য় স্থানে চীন, ৩য় স্থানে জাপান, জার্মান ৪র্থ এবং ভারতের অবস্থান পঞ্চমে।
আর বৈশ্বিক জিডিপির তালিকা অনুযায়ী বাংলাদেশের স্থান ৩৫তম। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের মত দেশকে পেছনে ফেলা বাংলাদেশের এই অবস্থানকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।











