spot_img
spot_img

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ঢাকার বাতাসের মান সোমবার সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১৮ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকাকে তৃতীয় স্থানে দেখা যায়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মঙ্গোলিয়ার উলানবাটর এবং ভারতের দিল্লি যথাক্রমে একিউআই ২৭০ ও ২২৩ স্কোর নিয়ে তালিকার প্রথম দুইটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ