spot_img
spot_img

১০ দিনে ৮৮ লাখ টাকা আয় মেট্রোরেলের

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন মেট্রোরেল উদ্বোধনের প্রথম ১০ দিনে টিকিট বিক্রি করে মোট ৮৮ লাখ টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএমটিসিএলের সভা কক্ষে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ৯০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেছে। তাদের মধ্যে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে ৮৩ হাজার। আর এমআরটি পাস বিক্রি হয়েছে ৭ হাজার ২৫০টি। এসব টিকিট বিক্রি থেকে মোট ৮৮ লাখ টাকা আয় হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ