spot_img
spot_img

যতদিন সংকট থাকবে ততদিন পণ্য পাবে টিসিবির গ্রাহকরা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যতদিন সংকট থাকবে ততদিন স্বল্প আয়ের মানুষদের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য দেওয়া হবে। তবে আমরা এ কার্যক্রম বেশিদিন চালাতে চাই না। আমরা চাই এই অবস্থার উন্নয়ন ঘটুক। যেসময় থেকে উন্নয়ন ঘটবে আমরা আর এই কার্যক্রম চালাব না।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে পাঁচ কোটি মানুষ টিসিবির পণ্য পাচ্ছেন। দেশের মানুষকে ভালো রাখতে সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। বৈশ্বিক সংকটের সময় কম দামে গরিব মানুষদের টিসিবির পণ্য দিতে প্রধানমন্ত্রীই নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীই আমাকে নির্দেশ দিলেন এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য দিতে হবে। দেশের স্বীকৃত গরিবের সংখ্যা সাড়ে তিন কোটি। তার মানে টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে পণ্য দেওয়ায় প্রায় পাঁচ কোটি মানুষ এ পণ্য পাচ্ছে। সুতরাং স্বীকৃত গরিবদের ছাড়াও প্রায় দেড় কোটি মানুষ টিসিবির পণ্য পাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ