spot_img
spot_img

বিশেষজ্ঞ চিকিৎসকরাই আজ রোগীদের কাছে চলে এসেছে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করতে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরাই আজ রোগীদের কাছে চলে এসেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি ) রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে। আর এখানে সারাদিন চিকিৎসা সেবা প্রদান করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কল্যাণপুর বস্তির স্বল্প আয়ের মানুষের জন্য উপহার।

মেয়র আতিক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা লাভ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ