spot_img

ব্রয়লার মুরগিতে ক্ষতিকর কিছু নেই : কৃষিমন্ত্রী

ব্রয়লার মুরগিতে ক্ষতিকর কিছু নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ব্রয়লার মুরগির মাংস বাংলাদেশে সবচেয়ে সস্তা ও সহজলভ্য আমিষের উৎস। মুরগির মাংসের মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড, ভিটামিন-মিনারেল, যা শরীর গঠন, মেধা বৃদ্ধি ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ব্রয়লার মুরগির মাংস খাওয়া নিরাপদ কি-না এ নিয়ে আমাদের অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা বা দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচারণা দেখা যায় যে, ব্রয়লার মাংসে এন্টিবায়োটিক, হেভি মেটাল ও অন্যান্য ক্ষতিকর পদার্থের উপস্থিতি রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্যের ফলে সাধারণ জনগণের মাঝে অনেক সময় ব্রয়লার মাংস সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়ে। ফলে মানুষ ব্রয়লার মাংস খাওয়া কমিয়ে দেয়। এতে ব্রয়লার শিল্পের ওপর বড় ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। ২০২০ সালে করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে এমন নজির আমরা প্রত্যক্ষ করেছি। ওই সময় ব্রয়লার মাংস খাওয়া অনেক কমে গিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ