spot_img
spot_img

ইজতেমা ইসলামের আদর্শ জানা, বোঝা ও আমলের পথ সুগম করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ বলেছেন, ইজতেমা ইসলামের সুমহান আদর্শ জানা, বোঝা ও আমলের পথ সুগম করবে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক বাণীতে রাষ্ট্রপতি ইজতেমায় অংশ নেওয়া বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকীদাকে অনুসরণের পাশাপাশি এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণ এক মহতী উদ্যোগ।

আবদুল হামিদ বলেন, মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা থেকে মুসল্লিরা ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাবেন এবং ইসলামের প্রকৃত মর্মাথ্য অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শোকরিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ