ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুব সংগঠন ইসলামী যুব আন্দোলনের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মাওলানা নেছার উদ্দীন। সহ-সভাপতি হয়েছেন গত সেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মুফতী মানসুর আহমাদ সাকী।
আজ (১৩ জানুয়ারি) শুক্রবার রাজধানীর শহীদ মতিউর রহমান পার্কে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৪র্থ জাতীয় যুব কনভেনশন থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম।










