spot_img
spot_img

১৪ বছরে বাংলাদেশে কোনো মানুষ দুর্ভিক্ষে মারা যায়নি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই ১৪ বছরে বাংলাদেশে কোনো মানুষ দুর্ভিক্ষে মারা যায়নি। বিগত দিনে আমরা দেখেছি কুড়িগ্রাম, নীলফামারীতে শত শত মানুষ না খেয়ে থাকতো। তাদের চেহারার দিকে তাকানো যায় না। এই পরিস্থিতি এদেশের মানুষ দেখেছে। এই ১৪ বছরে ওই নীলফামারী ওই মাদারগঞ্জের একজন মানুষও না খেয়ে নেই। না একজন মানুষ খাবারের অভাবে মারা গেছে, না কোন দুর্ভিক্ষ হয়েছে। এটি বর্তমান সরকারের সফলতা।

সোমবার (১৬ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শিবরামপুর এলাকায় আধুনিক জাতের সরিষা ও ধান উৎপাদনকারী কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশকে রাজনেতিকভাবে অস্থিতিশীলতা করার চেষ্টা চলছে। রাজাকার, আলবদররা যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পারলে দেশকে এখনো পাকিস্তান বানায়, পাকিস্তানের উচ্ছিষ্টভোগী, পাকিস্তানের দালাল, এখনো পাকিস্তানের পক্ষে কাজ করে, ধর্মকে যারা ব্যবহার করে ধর্মান্ধ, ধর্মের নামে দেশকে শোষণ করে, তারা আবার তৎপর।

তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। ২০১৫ সালে একমাস নয়, একটানা তিন মাস হরতাল দিয়েছে, দেড়শ মানুষকে পুড়িয়ে জীবন্ত হত্যা করেছে, শতশত গাড়ি পুড়িয়েছে, রেললাইন তুলে দিয়েছে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। শতশত মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। তারা এখনো জীবনের জ্বালায় ভুগছে। আবার এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ