spot_img

জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডা. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ। অন্যদিকে তার জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে। উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত।

এর আগেও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন কয়েক দফা নামঞ্জুর হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ