spot_img
spot_img

প্রধানমন্ত্রীর অবদানে উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চল এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। পার্বত্য অঞ্চল এখন দেশের সম্পদ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সমতলের মতোই পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন দেশের উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চলকে ঘিরে চলমান প্রকল্পগুলো যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে যেন বলতে পারি, আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা আপনার দিকনির্দেশনায় সঠিকভাবে সম্পন্ন করেছি।

পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের কোমর তাঁতের কাপড়, পুঁথির মালা, কুটির শিল্প, হস্তশিল্প খুবই সুন্দর ও সূক্ষ্ম। এগুলোর মান যথেষ্ট ভালো। এর ব্র্যান্ডিংয়ের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ