spot_img
spot_img

বাজেট না থাকায় সিসি ক্যামেরা থাকছে না উপনির্বাচনে : নির্বাচন কমিশন

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়ার দুই আসনসহ দেশের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাফ জানিয়ে দিলেন, পর্যাপ্ত বাজেট না থাকায় পাঁচ আসনের উপনির্বাচনে নিরাপত্তার কাজে সিসি ক্যামেরা থাকছে না। সিসি ক্যামেরার কোনো বাধ্যবাধকতা নেই বলেও তিনি মনে মনে করেন।

তিনি বলেন, যদি পরবর্তী কোনো নির্বাচনে সরকার আমাদের বাজেট দেয়, তখন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কিন্তু এই উপনির্বাচনগুলোয় সিসি ক্যামেরা থাকবে না।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচেনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, আমাদের আগে ৮০টি আসন কাভার করার মতো ইভিএম মেশিন ছিল। কিছু ইভিএম নষ্ট হয়ে গেছে। এখনো ৬০ থেকে ৭০ আসনের নির্বাচন কাভার করার মতো মেশিন আছে।

মতবিনিময় সভার পর জেলা প্রশাসনের সভাকক্ষে দুই আসনের প্রার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা নিবাচন কমকর্তা মাহমুদ হাসান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ