আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক ভাইবোনের মতো। সমস্যা হয়, আবার ঠিকও হয়ে যায়।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া আদালতের এজলাসে বিচারকের সঙ্গে আইনজীবীদের অশালীন আচরণ প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আদালতে এমন হয়ে থাকে, দেশের অন্যান্য আদালতেও হয়েছে। বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক ভাইবোনের মতো। ভাইবোনের মধ্যেও সমস্যা হয়, আবার ঠিক হয়ে যায়।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রসঙ্গে করণীয় নিশ্চয়ই আছে, আমি পদক্ষেপও নিয়েছি। আইনজীবী ২টি আদালত ছাড়া সব আদালতে আছেন। সমস্যা সমাধান না হলেও প্রশমিত হয়েছে।











