আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আজকে আওয়ামী লীগের ক্ষমতা আছে সেটা না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের পাশে থাকে।
বুধবার (১৮ জানুয়ারি) লালবাগ শহিদ নগর খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এমনটা জানান।
মতিয়া চৌধুরী বলেন, শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সব সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য উপহারের ব্যবস্থা করেন। আজকের এই কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করে। দলকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে।










