spot_img

মিথ্যাচারের জন্য মির্জা ফখরুলকে নোবেল পুরস্কার দেয়া উচিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারি দল বিএনপির কর্মসূচিতে হামলা করেছে, এমন কোনো উদাহরণ মির্জা ফখরুল দিতে পারবেন না।

তিনি বলেন, মিথ্যাচারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নোবেল পুরস্কার দেয়া উচিত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাথে সংঘাতের কোনো ইচ্ছে আওয়ামী লীগের নেই।

তিনি বলেন, শুধু বিএনপির কর্মসূচির দিন নয়, নির্বাচন পর্যন্ত অবিরাম কর্মসূচিতে রাজপথে থাকবে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি পদে নির্দিষ্ট কারও নাম ধরে আলোচনা হয়নি, রাষ্ট্রপতি পদে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ