spot_img

কারাগারে বসেই এলএলএম পরীক্ষা শেষ করলেন রুহুল কবির রিজভী

কারাগারে বসেই এলএলএম (মাস্টার্স) পরীক্ষা শেষ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ পরীক্ষায় বসেন তিনি। আজকে দিয়ে মোট তিনটি পরীক্ষা কারাগারে দিলেন রিজভী। আজকেই তার ভাইভা (মৌখিক) পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দি রুহুল কবির রিজভীকে গত ৪ জানুয়ারি পরীক্ষার অনুমতি দেন আদালত।

ওইদিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন। পরে রিজভীর আইনজীবীরা জানান, রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন।

উল্লেখ্য; গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ