spot_img

এ বছরই আওয়ামী লীগের শেষ বছর: দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ বছরই আওয়ামী লীগের শেষ বছর। এ বছর শেখ হাসিনার শেষ বছর। শুধু এই বছর কষ্ট করুন। আপনাদের সামনে নতুন একটি সূর্য অপেক্ষা করছে। সেই সূর্য হচ্ছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, সেই সূর্য হচ্ছে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার। এই সূর্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে, তখনই বাংলাদেশের গণতন্ত্র উধাও হয়ে যায়। তারেক রহমান আহ্বান জানিয়েছেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, খাদ্যের অধিকার, মানুষের কথা বলার অধিকার ফিরে না আসবে ততদিন পর্যন্ত বর্তমান শাসকের বিরুদ্ধে বিএনপির এই আন্দোলন চলছে এবং চলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ