spot_img

বইমেলা বর্জনের হুমকি দিলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, এই সরকার আদর্শ পাবলিকেশন্স, গার্ডিয়ান পাবলিকেশন্সের মত জনপ্রিয় পাবলিকেশন্সগুলোকে বইমেলায় বই প্রকাশের অনুমতি দেয় না। এমন ঘটতে থাকলে আমরা বইমেলা বর্জন করব।

শুক্রবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেন তিনি।

তিনি বলেন, আজকের দেশে যারা মুক্তচিন্তার কথা বলে, স্বাধীনতার কথা বলেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই— আপনারা কেন আদর্শ পাবলিকেশন গার্ডিয়ান পাবলিকেশন্সকে বইমেলায় বই প্রকাশের অনুমতি, স্টল দেওয়ার অনুমতি না দেওয়ার বিষয়ে কথা বলছেন না।

তিনি আরও বলেন, সারাদেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, আদর্শ পাবলিকেশন, গার্ডিয়ানসহ জনপ্রিয় পাবলিকেশন্সগুলোকে যদি বইমেলায় স্টল বরাদ্দ দেওয়া না হয়, তাহলে আমরা বইমেলা বর্জন করব। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। বইমেলাকে সার্বজনীন করতে চাই। আজকে যদি তাদেরকে বইমেলায় স্টল দেওয়া না হয়, তাহলে আপনারা কেউ বইমেলায় যাবেন না। এক পয়সার বইও কিনবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ