বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) তুষ্ট করতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে সরকার জরুরি পরিস্থিতিতে প্রয়োগ করা যায় এমন ধারা ব্যবহার করেছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ঔপনিবেশিক আইন ও বর্তমান প্রেক্ষিত বিষয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাহী আদেশে দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ হতে হলে স্মার্ট আইন করতে হবে। ঔপনিবেশিক আইন পরিবর্তন করতে হলে ঔপনিবেশিক মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।










