spot_img

সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগের পরাজয় নিশ্চিত : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। আওয়ামী লীগ এতই যদি উন্নয়ন করে থাকে তাহলে সত্যিকার অর্থে একটি অবাদ সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন। আমরা জানি অবাদ সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত, তাই আপনারা ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা জয়ী হব ইনশাআল্লাহ।

শুক্রবার (২০ জানুয়ারি) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চিরিরবন্দর ও খানসামা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের প্রথম দফায় বলেছি এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা সমাবেশ করতে চাইলে আমাদেরকে অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশ করার নামে নাকি নাশকতা করি। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থায় সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ এখন জেগে উঠেছে। এখনো সময় আছে নিরাপদে সরে যান, না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ