আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যা বগুড়াও তাই। আমাদের একজন শেখ হাসিনা রয়েছেন, বিএনপির নেতাকর্মীদের বুকে হাত দিয়ে বলতে বললে তারা বলবে দেশের জন্য শেখ হাসিনা বেটার।
শুক্রবার (২০ জানুয়ারি) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার নেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড়গুণ হলো তিনি দেশকে বেশি ভালোবাসেন। উনি মনে করেন দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এ কারণে দেশের ও মানুষের সেবা করার জন্য দিনরাত পরিশ্রম করেন। আজ বিশ্বের বুকে রোল মডেল বাংলাদেশ। তাই বগুড়ার উন্নয়ন আরও এগিয়ে নিতে তিনি সদর আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।










