spot_img
spot_img

পবিত্র কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না : শাহবাজ শরীফ

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আজ সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, এই অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। মুসলমানদের ধর্মীয় অনুভূতির ওপর মারাত্মক আঘাত।

এর আগে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই কাণ্ডজ্ঞানহীন ও উসকানিমূলক পদক্ষেপ বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।

সূত্র: পার্সটুডে
spot_img
spot_img
spot_img

সর্বশেষ