spot_img
spot_img

ইমরান খানের দলের সিনিয়র নেতা গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে লাহোরের নিজ বাসা থেকে নির্বাচন কমিশন অবমাননা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ফাওয়াদ চৌধুরীকে আদালতে হাজির করার জন্য একাধিকবার বিচারকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি।

লাহোর হাইকোর্টের বিচারক তারিক সেলিম শেখ ফাওয়াদ চৌধুরীকে আদালতের সামনে হাজির করতে পুলিশকে একাধিকবার নির্দেশ দিলেও তা অমান্য করে পুলিশ তাকে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে নিয়ে যায়।

এ ঘটনায় বিচারক তারিক সেলিম শেখ বলেন, ”আদালতের নির্দেশ কি করে মানাতে হয় আমাদের জানা আছে।”

একই সাথে তিনি সন্ধ্যা ৬টার মধ্যে পাঞ্জাবের আইজিকে তলব করেছেন।

এদিকে ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইমরান খান। সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে বিস্তারিত বলবেন বলেও জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ