spot_img
spot_imgspot_img

ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার পেছনে কি ইসরাইল ছিল?

ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলার পেছনে ইহুদিবাদী ইসরাইলের হাত রয়েছে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মার্কিন কর্মকর্তা।

গতকাল রবিবার ইরানের কেন্দ্রীয় শহর ইস্ফাহানের কাছে একটি সামরিক কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানের কতৃপক্ষ দাবি করেছে, তারা ড্রোনটিকে ভূপাতিত করেছে। এছাড়া হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “এতে ইসরাইল জড়িত ছিল বলে মনে হচ্ছে।” তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

যদিও ইসরাইলের কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী ইরানকে ইউক্রেনের শহরগুলিতে লক্ষ্যবস্তুতে হামলার জন্য রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত করে ড্রোন হামলার ঘটনাটিকে সরাসরি যুদ্ধের সাথে যুক্ত করেছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ