একাই ৩৩ আসনে উপনির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তাঁর নেতৃত্বাধীন দল তেহরিকে ইনসাফ পাকিস্তান-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়।
তেহরিকে ইনসাফের সিনিয়র নেতা ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সংবাদ সম্মেলনে জানান, ইমরান খানের সভাপতিত্বে দলের কোর কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র : এআরওয়াই নিউজ











