spot_img
spot_img

পেশোয়ারে মসজিদে হামলার দায় অস্বীকার করেছে টিটিপি

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ইমামসহ ৯৩ জন নিহতের ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তেহরিকে তালেবান পাকিস্তান-টিটিপি।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুরুরে সংগঠনটির কমান্ডার শারবাকাফ মোহ্‌মান্দ টুইট বার্তায় হামলার দায় স্বীকার কলরেও পরবর্তীতে টিটিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি এক বিবৃতিতে জানায় তারা এই হামলার সাথে যুক্ত নয়।

তবে তাদের কমান্ডার কেন হামলার দায় স্বীকার করেছিলো, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

টিটিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি তার বিবৃতিতে বলেন, মসজিদ, সমাবেশ এবং ধর্মীয় স্থাপনায় হামলা করা আমাদের নীতিবিরোধী।

তিনি বলেন, “এই হামলার সঙ্গে তেহরিকে তালেবানের কোনো সম্পর্ক নেই।”

সুত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ