spot_img

৮২৪ ভোটে হারলেন হিরো আলম

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। তিনি ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন ১৯ হাজার ৫৮১ ভোট। ৮২৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

আজ রাত সোয়া ৮টায় বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ