spot_img

পদত্যাগ করেছিলেন বিএনপির হয়ে এবার নির্বাচিত হলেন স্বতন্ত্র থেকে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

কলার ছড়ি প্রতীক নিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ভোট পেয়েছেন ৪৬,৩২৩ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল) পেয়েছেন ৯, ৫০০ ভোট।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দিলেও সেখানে বিএনপির পদত্যাগী এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য; গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাতজন সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। তার মধ্যে উকিল আবদুস সাত্তারও ছিলেন। পরে তিনি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এতে করে বিএনপি দল থেকে উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে বহিষ্কার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ