আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই দেশ স্বাধীন হবার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি এই দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে। করোনাকালীন সময়ে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে এই সরকার। শেখ হাসিনাকে জনকল্যাণমুখী কাজ করার জন্য এই সরকারকে মনে রাখতে হবে। এই গৌরবকে ধরে রাখার জন্য আজকে শেখ হাসিনাকে আগামীকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসীনি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বিশ্বে হাতে গোনা কয়েকজন রাষ্ট্র নায়কের মধ্যে শেখ হাসিনা অন্যতম পর্যায়ে রয়েছে। এই গৌরবকে বাঙালি জাতির অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কা আপনারা জয়যুক্ত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। তিনি উপস্থিত সকলের নিকট নৌকায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের বাইরে রেখে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব না। এই সরকার ৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম নারীদের সম্মান বৃদ্ধি করেছেন। পিতার নামের সাথে মায়ের নাম সর্বস্তরে সংযুক্ত করার আইন করেছেন। এর প্রতিদান দিতে হবে। গ্রামে অসহায় নারীদের বিভিন্ন ভাতা প্রচলন করেছেন। তাই কৃতজ্ঞতা স্বরুপ নৌকায় ভোট দিতে হবে।










