ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক বিষয়ক সহকারী মন্ত্রী আম্মার হিজাজির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ওআইসির অফিসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে উভয় পক্ষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও সদস্য রাষ্ট্রগুলোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে।
বৈঠকে ওআইসি মহাসচিব ফিলিস্তিন ও আল-কুদস ইস্যু নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ইসরায়েলি বাহীনির অপরাধ ও গণহত্যার বিপজ্জনক বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে এ দুই নেতার মধ্যে।
উল্লেখ্য, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার প্রশাসন ও অবৈধ বসতি স্থাপনকারীরা মিলে শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি মাসেই দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৭০০ টি হামলা চালিয়েছে।
সূত্র: পাকিস্তান অবসার্ভার











