বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে “জাতীয় শিক্ষা সংকট ও বিতর্কিত শিক্ষাক্রম ২০২৩ : উত্তরণের উপায়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
সেমিনারে আলোচক ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মাদ খালেকুজ্জামান, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, গবেষক ও বিশ্লেষক অধ্যাপক কাজী মিনহাজুর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, লেখক ও গবেষক মূসা আল হাফিজ, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি নুরুল বশর আজিজী প্রমুখ।










