spot_img

স্বাধীনতার ৫২ বছর পরে এসেও জনগণ আজ ন্যূনতম অধিকারও পাচ্ছে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে জাতি মুক্তিযুদ্ধ করেছে, এক সাগর রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য এবং বিজয় লাভ করেছে। সে দে‌শের জনগণ স্বাধীনতার ৫২ বছর পরে এসে আজ ন্যূনতম অধিকারও পাচ্ছে না। সে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার ক্ষমতা রাখছে না।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত ভোটার অধিকার ফিরে পেতে চাই শীর্ষক এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এত বড় মিথ্যাবাদী সরকার গত ৫২ বছরে এ দেশের জনগণ আর প্রত্যক্ষ করেনি। আওয়ামী লীগ থেকে দাবি করা হয় তারা ক্ষমতায় এলে দেশের জনগণ কিছু পায়। এদেশ থেকে ১৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে টাকা পাচার, দুর্নীতি, গুম, খুন ছাড়া কিছুই হয় না।

তিনি আরও বলেন, মিথ্যা তথাকথিত মামলায় চার বছর ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। বেগম খালেদা জিয়া সত্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। মানুষের অধিকার আদায়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তার স্বামী এ দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার ঘোষক। এমন একজন নেত্রীকে মিথ্যা মামলায় তারা বন্দী করে রেখেছে, এর চেয়ে স্বৈরাচারী আর কী হতে পারে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ