spot_img
spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সারা দেশে ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন ও ঢাকার বাইরে ২০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ