গত বছরের শেষে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হওয়ার পর থেকেই ইতামার বেন গাভির বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থায় কঠোর সংস্কারের মাধ্যমে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন। এবার তিনি ইসরাইলী কারাগারে বন্দি ফিলিস্তিনিদের পরিস্থিতি আরও কঠিন করার উদ্দেশ্যে তাদের বাথরুমে প্রবেশের সময়সীমা আরো কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ফিলিস্তিনের ‘বন্দি ও প্রাক্তন বন্দী বিষয়ক কমিশন’ এ বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, এই ব্যাবস্থায় বন্দীদের স্বাস্থ্যবিধি ও রোগ বিস্তার বৃদ্ধি পাবে তা জানা সত্ত্বেও তারা বন্ধুদের বাথরুমে যাওয়ার সময়সীমা এক ঘন্টা কমিয়ে দিয়েছে।
উল্লেখ্য; বর্তমানে ইসরায়েলের কারাগারে নারী ও শিশুসহ প্রায় ৪ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে। দোষী সাব্যস্ত কয়েদিদের পাশাপাশি তথাকথিত প্রশাসনিক আটকে রাখা ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ বা বিচারের ব্যবস্থা নেই।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











