spot_img
spot_img

তীব্র শীতের মধ্যে জেরুজালেমের ৫ পরিবারকে ঘর ছাড়ার নোটিশ ইসরাইলের

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার কর্তৃপক্ষ জেরুজালেমের ৫ টি ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়ি খালি করে অন্যত্র চলে যাওয়ার নোটিশ প্রদান করেছে।

“ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার” এক বিবৃতিতে জানিয়েছে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) জেরুজালেমের দক্ষিণে অবস্থিত জাবাল আল-মুকাব এলাকার ৫ টি পরিবারকে এই নোটিশ প্রদান করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের দখলদার বাহিনী গতকাল স্থানীয় সময় সকালে জাবাল আল-মুকাব এলাকায় হামলা চালায়। সেখানের ৫ টি পরিবারকে অনুমতি ছাড়াই বাড়ি তৈরির অজুহাতে এই নোটিশ দেওয়া হয়।

এই ঘটনার প্রতিক্রিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত জেরুজালেম গভর্নরেট বলেছেন, তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান ছিল ইসরাইলের একটি ভন্ডামিপূর্ণ কাজ। ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের তারা সহায়তা প্রদান করলেও এদিকে তীব্র শীতের অসহনীয় তাপমাত্রায় ফিলিস্তিনিদের গৃহহীন করে রাখছে।

উল্লেখ্য; জাবাল আল-মুকাবে বর্তমানে ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি বসবাস করছে। এই এলাকার কয়েকশ বাসিন্দা কে দখলদার ইসরাইল বাহিনী কোন কারণ ছাড়াই গ্রেফতার করেছে । এই এলাকায় ইজরায়েলি বাহিনীর সাথে প্রতিনিয়ত সংঘর্ষ যেন দৈনন্দিন ব্যাপার।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ