spot_img
spot_img

কাবুলে দায়েশের একটি গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করেছে আফগান নিরাপত্তা বাহিনী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে অভিযান চালিয়ে দায়েশের একটি আস্তানা ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী।

আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানী কাবুলে দায়েসের এ গুরুত্বপূর্ণ আস্তানাটিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, এ অভিযানে দায়েশের কিছু গুরুত্বপূর্ণ সদস্য নিহত হয়েছে। এর মধ্যে কিছু বিদেশী সদস্যও ছিল।

তিনি বলেন, “আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেক নৃশংস সন্ত্রাসী হামলার পিছনে দায়েশ জড়িত রয়েছে। যারা শত শত নিরপরাধ বেসামরিক মানুষের জীবন কেড়ে নিয়েছে।”

উল্লেখ্য; তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় আসার পূর্বে কাবুলে দায়েসের তেমন উপস্থিতি ছিল না। তখন তারা মূলত কুনার ও নাঙ্গারহার প্রদেশে ছিল। তালেবানের ক্ষমতায় ফিরে আসার সাথে সাথেই তারা কাবুলমুখি হওয়া শুরু করে এবং ২০২২ সালে পরিকল্পিতভাবে অনেক নৃশংস হামলার ঘটনা ঘটায়।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ