spot_img

আ.লীগের কৌশলকে পরাজিত করেছে তারেক রহমান : বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ বিগত আন্দোলনগুলোতে একটি কৌশল প্রয়োগ করতো। নিজেরাই গান পাউডার দিয়ে মানুষ হত্যা করে, নিজেরাই বোমা মেরে, বাসে আগুন দিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপাতো। সেই কৌশলকে আজকে পরাজিত করেছে আমাদের নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির জন্য কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কৌশলের কাছে এখন আওয়ামী লীগ হেরে যাচ্ছে বারবার।

জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, এই হাসিনা সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। কোনও কৌশল নয়। ২০১৮ সালে আপনাদের (আওয়ামী লীগ) বিশ্বাস করেছিলাম। আপনারা আশ্বস্ত করেছিলেন— নিরপেক্ষ ভোট করবেন। আপনারা (সরকার) আবার নতুন কৌশল শুরু করেছেন। আপনারা বলা শুরু করেছেন, আপনারা নাকি আবারও নিরপেক্ষ নির্বাচন করবেন। আপনাদের আর আমরা বিশ্বাস করি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ