spot_img

অবৈধভাবে ক্ষমতায় থাকতে আইনের অপব্যবহার করছে সরকার: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আইনের আশ্রয় নেয়ার সুযোগ নেই। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার আইনের অপব্যবহার করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন পরাজিত শক্তি। রাজনৈতিকভাবে তাদের মৃত্যু হয়েছে। পরাজিত হয়ে দখলদার সরকার টিকে থাকার অস্ত্র হিসেবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, গণতন্ত্রের বিষয় দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। সরকার গণতন্ত্রের নামে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি ও জনগণকে চাপে রেখে ক্ষমতায় থাকতে চায়। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস একত্রিত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশ্ব বিবেক কূটনীতিক ভাষায় সরকার পতনের কথা বলছে। এ সরকারের পতন ছাড়া দেশের মুক্তি মিলবে না।

খসরু আরও বলেন, সরকারের লেলিয়ে দেওয়া লোক বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ধ্বংস করে এক শতাংশ মানুষকে ধনী বানাচ্ছে সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ