ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকারের ওপর সওয়ার হয়ে একদল নাস্তিক সিলেবাসের মাধ্যমে জাতিকে নাস্তিক বানানোর পঁয়তারা করছে। ওলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হলে এ ধরণের যেকোনও ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া যাবে ইনশা আল্লাহ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চরমোনাই’র বার্ষিক মাহফিল স্টেজে আয়োজিত জাতীয় ওলামা ও সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, ওলামায়ে কেরাম যে যে প্ল্যাটফর্মে থেকে ভালো কাজ করছে, আমাদের সকলের উচিত সে ভালো কাজের প্রশংসা করা।
তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের চোখ কান খোলা না থাকলে উম্মাহ ধ্বংস হয়ে যাবে। সুতরাং ওলামাদের
চোখ-কান খোলা রাখতে হবে।










