spot_img

পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না। পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যায় না। ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ যাবে না দাবি করে মহাসচিব বলেন, সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। একটাই দাবি এই সরকারের পদত্যাগ।

তিনি বলেন, এই ১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরীব হচ্ছে আর আওয়ামী নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে, কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, কোনোদিন নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ