নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে নারী জাগরণ আছে বলেই আজ বাংলাদেশ গর্ব করছে। সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুর রৌফ চৌধুরী হলরুমে সেতাবগঞ্জ মহিলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০০১ সালে নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নারীদের নির্যাতন করা হয়েছে। মির্জা ফখরুলরা এখন সব ভুলে গেছে। আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে।
মহিলা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে সমিতির সভাপতি লায়লা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, পৌর মেয়র মোহাম্মদ আসলাম।











