spot_img

ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি : আমু

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সব আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে পুঁজি করে রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকে থাকতে দেওয়া হবে না। যারা বাংলাদেশে ১৪ ও ১৫ সালের মতো রাজনৈতিক সহিংসতা চালাতে চায় সেই বিএনপি জামায়াতকে দলগত ও জোটগত প্রতিহত করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সব ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতো জোটবদ্ধভাবে মাঠে থাকবে ১৪ দল।

তিনি আরও বলেন, যারা সেদিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যাকারীদের সহায়তা করেছে তাদের দোসর ও উত্তরসূরিরা এখনো বিদ্যমান। তাদের সেই সব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ