spot_img
spot_img

তুরস্কে সহায়তা পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) গুলশান নগর ভবন হলরুমে এক অনুষ্ঠানে মানবিক সহায়তার পণ্যসামগ্রীগুলো তুরস্কের প্রতিনিধির কাছে তুলে দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়রের উদ্যোগে সাড়া দিয়ে ডিএনসিসির মাধ্যমে রাজধানীর ‘উত্তরা কল্যাণ সমিতি’ এবং ‘হাটি হাটি খাই খাই’ নামে দুটি সামাজিক সংগঠনও সহায়তা করে।

তুরস্কের জন্য মানবিক সহায়তা হিসেবে বড়দের জন্য ৩ হাজার ৩০০ পিস জ্যাকেট, শিশুদের জন্য ৩ হাজার ১০০ পিস জ্যাকেট, ৭ হাজার পিস সোয়েটার, ১ হাজার রুম হিটার, ৭ হাজার কম্বল ও ৬ কার্টন বাচ্চাদের পোশাক দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তুরস্কের পক্ষে এসব পণ্য গ্রহণ করেন টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) প্রতিনিধি। অনুষ্ঠান শেষে ১৩টি ট্রাকে এসব পণ্য বুঝিয়ে দেন মেয়র আতিকুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ