spot_img
spot_img

উচ্চ আদালতের সব রায় বাংলায় অনুবাদ করা হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিচারপতি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে, সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

তিনি বলেন, প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যেকোন ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন।

তিনি আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করব আসেন আমরা যে আদর্শের ভিত্তিতে বাংলাকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ