spot_img
spot_img

ইসরাইলী বাহিনীর গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

দুই সপ্তাহ পূর্বে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে একটি অভিযান চালিয়েছিল। তথাকথিত এ অভিযানে ইসরাইলী সামরিক বাহিনী ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর মুনতাসার আল-শাওয়ারের মাথায় গুলি চালিয়েছিল। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বালকটি শাহাদাত বরণ করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

নাবলুসের রাফিদিয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসরাইলী বাহিনীর ছোড়া একটি গুলি “তার কানের পেছন থেকে মাথা ভেদ করে তার মুখ দিয়ে বেরিয়ে যায়। এতে তার পুরো চোয়াল ভেঙ্গে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তার মস্তিষ্ক অকেজো হয়ে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে তার হৃদস্পন্দন ছিল। এতদিন তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল। তবে গতকাল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

নিহত মুনতাসেরের চাচা ইব্রাহিম মাশরাভি কান্না জড়িত কন্ঠে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, “ইসরাইলীরা আমাদের দেশে আসে ও আমাদের শিশুদের হত্যা করে। দয়া করে আমাকে বলুন কিভাবে ১৬ বছরের একটি শিশু যে বয়স ও শারীরিক গঠনের দিক দিয়েও ছোট ছিল সে কিভাবে ইসরাইলের জন্য ‘হুমকি’ হতে পারে?”

উল্লেখ্য; শহীদ মুনতাসার ৫১ তম ফিলিস্তিনি যিনি ২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলের হাতে শহীদ হয়েছেন। এছাড়াও গত কয়েক মাস ধরে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ