spot_img
spot_img

গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়

দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার গণমাধ্যমকে জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে উত্তরাঞ্চলের ৪টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

খাইরুল বাশার বলেন, ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রামীণফোন জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ