spot_img
spot_img

নির্বাচনের সময় পুলিশ ইসির নিয়ন্ত্রণে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে। আমি আশা করি নির্বাচন কমিশন যেমন চাইবে, পুলিশ তেমনই জনগণকে সেবা দেবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরিশালের মুলাদী মডেল থানার নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সকল সুযোগ-সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সকল মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে থানার পাশের একটি মাঠে অবতরণ করেন। এরপর পুলিশের সশস্ত্র সালাম গ্রহণ করেন। তিনি থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এরপর থানার সামনে সুধী সমাবেশে অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ