spot_img
spot_img

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মুহাম্মাদ মামুনুর রশিদ ইন্তিকাল করেছেন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী গ্রামে।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তিকাল করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষী সার্জেন্ট মামুনুর রশিদের মরদেহ দ্রুত দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গিয়েছিলেন সার্জেন্ট মামুনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু এবং ২৩২ জন সেনাসদস্য আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার আটটি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাঁদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ