spot_img
spot_img

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জনসভায় অংশ নিতে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করতে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পদ্মা সেতু হয়ে তিনি সেখানে পৌঁছান।

কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি ৪৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া পাঁচটি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, মিছিল-স্লোগানে মুখর কোটালীপাড়া। চার বছর পর নিজ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতা-কর্মী-সমর্থকরা। জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল।

সকাল থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে মিছিল-স্লোগানে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। সব শ্রেণি, সব বয়সী মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে মাঠ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ